বাচ্চারা যে বিষয়গুলো ভয়ে লুকিয়ে রাখে

childপ্রত্যেক বাবা মা তাদের বাচ্চাদের এমন কিছু থেকে দূরে রাখার চেষ্টা করেন যা একজন বাচ্চার জন্য ক্ষতিকর। কিন্তু এরপরও বাচ্চারা প্রতিদিন অনেক কিছুই করে যা ঠিকভাবে বাবা মায়েরা জানতে পারেন না। বাচ্চারা বিশেষ করে ৩-১৫ বছরের বাচ্চারা তাদের বাবা মায়ের কাছে যে বিষয়গুলো লুকিয়ে থাকে :

১. কোনো কিছু চুপ করে খাওয়া :

বাবা মা তার সন্তানদের স্বাস্থ্য ঠিক রাখতে এমন কিছু রয়েছে খাবার খেতে দেন না যেগুলো খেলে তারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে বা অন্যান্য শারীরিক লক্ষণ দেখা দেয়। এ কারণে এসব বিপজ্জনক খাবার যেমন আইসক্রিম, চকোলেট জাতীয় খাবার বাচ্চাদের কাছ থেকে দূরেই রাখেন। কিন্তু লক্ষ্য করে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের খাবার বাচ্চারা চুপ করে খেয়ে থাকেন যা বাবা মায়েরা একেবারেই জানতে পারেন না।

২. কাপড় নোংরা করা :

প্রায় সব বাবা মায়েরাই বাচ্চারা কাপড় নোংরা করলে বেশ রাগ হয়ে যান। এ কারণে রাস্তাঘাটে বা বাসাতেই যদি হঠাৎ করে কাপড় নোংরা করে ফেলে তাহলে তা ভয়ে বাবা মা কে বলে না। সেটি যেকোনোভাবেই হোক বাবা মায়ের চোখের অগোচরেই রাখার চেষ্টা করে।

৩. কোথাও কেটে ফেলা :

হাত পা কেটে ফেললেও বাবা মায়েরা অনেক বেশি রেগে যান। এমতাবস্থায় অনেক বাচ্চা আছে যারা হাত পা কেটে গেলে ভয়ে বাবা মাকে বলতেই যায় না। কিন্তু এই বিষয়টি বাবা মায়ের অগোচরে থাকা একেবারেই উচিৎ নয়। কেননা এরফলে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দূর্ঘটনা।

৪. যৌন হয়রানির কথা :

অনেকেই আছেন যারা ছোটবেলাতে নানাভাবে যৌন হয়নানির শিকার হয়েছেন। এর ফলে নিজের সন্তানের প্রতি যথেষ্ট সচেতন হওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু আদৌ কতটুকু সচেতন হতে পারছেন তারা। বাচ্চারা এই ধরনের যৌন হয়রানির কথা বাবা মায়ের কাছে অনেক বেশি লুকিয়ে থাকেন। কারণ তারা ঠিকভাবে বুঝেই উঠতে পারে না যে বিষয়টা আসলে তার সাথে ঘটছেটা কি? এছাড়া বিষয়টি অনেক লজ্জাজনক বলেও বাচ্চারা লুকিয়ে থাকে বাবা মায়ের কাছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার