বাঘ আতঙ্কে ফেঞ্চুগঞ্জবাসী

news-image

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক ব্যক্তি বাঘের আক্রমণে আহত হওয়ার পর থেকে এলাকাজুড়ে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। ভয়ে লোকজন বাড়ি থেকে সন্ধ্যার পর বের হচ্ছেন না। দিনের বেলাও কেউ কেউ একা গ্রামের সড়কে চলাফেরা করেন না।

এরই মধ্যে গত চার দিন ধরে রাতে গ্রামে মেছোবাঘ ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, গত বুধবার ভোরে উপজেলার ধারণ গাজীপুর গ্রামের লেজু মিয়া (৭০) ফজরের নামাজ পড়ার জন্য নিজ বাড়ির পুকুর ঘাটে অজু করতে যান। পুকুর ঘাটে লেজু মিয়াকে মেছোবাঘ আক্রমণ করে। এ সময় লেজু মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মেছোবাঘ লেজু মিয়াকে জাপটে ধরে আছে দেখে লোকজন লাঠি দিয়ে পিটিয়ে মেছোবাঘকে মেরে ফেলেন। এরপর থেকে ধারণ গাজীপুর ও পার্শ্ববর্তী গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ধারণ গাজীপুর গ্রামের যুবক হাসান আল মাজেদ বলেন, সন্ধ্যার পর থেকে এলাকা সুনসান নীরব হয়ে যায়। বাঘের ভয়ে কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। দিনের বেলাও কেউ একা বের হন না। এর মধ্যে গত চার দিন ধরে রাতেও গ্রামে দুটি বাঘকে দেখা গেছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এরপর আরও আতঙ্ক বেড়ে গেছে এলাকাবাসীর মধ্যে।

গ্রামের একাধিক লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘিলাছড়া এলাকায় টিলা বেশি। সেজন্য এলাকাবাসীর মধ্যে বাঘ আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর ধারণা বাঘ আবার বের হয়ে যে কোন সময় মানুষকে আক্রমণ করতে পারে।

ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইছ চৌধুরী বলেন, একটি বাঘ দেখা গেছে বলে আমাকে গ্রামের লোকজন জানিয়েছেন। বাঘটি ধারণ গাজীপুর ও বিয়ালীবাজার এলাকায় ঘোরাফেরা করছে বলে ধারণা করা হচ্ছে। লেজু মিয়াকে একটি মেছোবাঘ আক্রমণ করার পর থেকে মানুষের মধ্যে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন বলেন, মেছোবাঘ না মারার জন্য ও এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য বলেছি।

সিলেট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড-লাইফ রেঞ্জার) শহিদুল্লাহ বলেন, মেছোবাঘ খাবারের সন্ধানে লোকালয়ে সম্ভবত এসেছিল। মেছোবাঘ নিরাপদ স্থান না পাওয়ায় সে যেখানে আশ্রয় নেয়, কোনো কোনো পরিস্থিতিতে মানুষের ওপর আক্রমণ করতে পারে। স্থানীয়দের পক্ষ থেকে আমরা বিষয়টি শুনেছি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার