বাগেরহাটে পুকুর খনন করতে গিয়ে মিলল ম্যাগজিনসহ গুলি!

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় পুকুর খনন করতে গিয়ে ১০ ফুট মাটির নীচ থেকে একটি ম্যাগজিনসহ ৬ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার হয়েছে। ধারনা করা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ওই ম্যাগজিনসহ এই রাজাকার বাহিনীর কেউ ফেলেছিল। শনিবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারের মাধ্যমে উপজেলার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরটি পুনঃখননকালে ওই গুলি পাওয়া যায়।

পুকুর খননের সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি মো. সৈকত আকন জানান, তাদের শ্রমিকরা পুকুরের মাটি খননের সময় ১০ ফুট নীচে গেলে একটি ম্যাগজিনে ভরা ৬ রাউন্ড রাইফেলের গুলি দেখতে পায়। ম্যাগজিনটি মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। বিষয়টি সাথে সাথে পুলিশকে জানালে তারা ওই গুলি ও ম্যাগজিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, উদ্ধার করা রাইফেলের (৩০৩) গুলি নিস্ক্রিয় এবং ম্যাগজিনটিও নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর ধারনা করছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের কেউ মেগজিনসহ ওই গুলি পুকুরটিতে ফেলে দিয়েছিল। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে গুলি ও ম্যাগজিন মালখানায় রাখা হয়েছে

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী