বাগেরহাটে আইসোলেশনে মারা যাওয়া বৃদ্ধ করোনা আক্রন্ত ছিলেন না

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি অবস্থায় মারা যাওয়া বৃদ্ধ শেখ নুরুল ইসলাম (৬৫) করোনা আক্রন্ত ছিলেন না। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির আইইডিসিআর এর রিপোর্ট পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বৃদ্ধ শেখ নুরুল ইসলাম। ওইদিন দুপুরেই তিনি শ্বাস কষ্ট, ও লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। শ্বাস কষ্ট থাকায় তাকে চিকিৎসকরা আইসোলেশনে ভর্তি করেন চিকিৎসকরা।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, শ্বাসকষ্ট থাকায় বৃদ্ধ শেখ নুরুল ইসলামকে আমরা আইসোলেশনে পাঠাই। করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিতের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাই। তার শরীরে করোনা ভাইরাসের কোন উপস্থিতি পাওয়া যায়নি। তিনি করোনা আক্রন্ত ছিলেন না।

তিনি আরও বলেণ, এ পর্যন্ত আমরা বাগেরহাট জেলা থেকে ১০০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি।৫২টি নমুনার রিপোর্ট আমরা হাতে পেয়েছি। এর মধ্যে চিতলমারীতে ফরিদপুর থেকে আসা এক যুবকের শরীরের করোনা পজেটিভ এসেছে। তাকে আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা দিয়ে যাচ্ছি। তিনি এখনও সুস্থ্য রয়েছেন।এক সপ্তাহ পূর্ণ হওয়ায় শনিবার (১৮ এপ্রিল) পুনরায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে তার বর্তমান অবস্থা জানা যাবে।

এছাড়া কেরোনা পজেটিভ হওয়া রোগীর পরিবারের ৫ সদস্যের নমুনাও আমরা পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। তাদের রিপোর্ট আমরা পেয়েছি। তারা এখনও করোনা নেগেটিভ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ