বাইডেন এখন ভিয়েতনামে

news-image

অনলাইন ডেস্ক : ভিয়েতনামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা বাড়াতে রোববার হ্যানয় সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, এ সফরে আলোচনার কেন্দ্রে থাকবে সেমিকন্ডাক্টর এবং বিরল মৃত্তিকার মতো গুরুত্বপূর্ণ খনিজ।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলন শেষে সরাসরি ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেন জো বাইডেন। খবর রয়টার্সের

বাইডেনের সফরটি মূলত-চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের বিরুদ্ধে সমর্থন জোগাড় করার পাশাপাশি মিত্র দেশগুলো থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহ নিশ্চিত করার মার্কিন প্রচেষ্টার অংশ।

ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা নগুয়েন ফু ত্রংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাইডেন। সফরে ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব’ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

ত্রংয়ের সঙ্গে সাক্ষাতে বাইডেন বলেন, ‘এটি সহযোগিতার আরও বৃহত্তর যুগের সূচনা হতে পারে। আমি মনে করি, আমাদের একটি বিশাল সুযোগ আছে। আমি জোর দিয়ে বলব, এমন একটি অত্যন্ত সংকটময় সময়ে ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার।’

বাইডেনের ভিয়েতনাম পৌঁছার আগে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার সাংবাদিকদের বলেছিলেন, দুই পক্ষই সেমিকন্ডাক্টরে নতুন সহযোগিতার প্রতিশ্রুতি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান