বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জর্ডান সফর বাতিল হয়েছে। গাজার একটি হাসপাতালে বিস্ফোরণে অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হওয়ায় তার এই সফর ব্যাপক জটিল হয়ে উঠেছে। ব্যাপক প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক ক্ষোভের মধ্যে আরব নেতাদের সঙ্গে দেখা করতে তার জর্ডান সফর বাতিল হয়। খবর-বিবিসি

জর্ডানে দেশটির বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বুধবার বৈঠকের কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের। তবে গাজার হাসপাতালে মঙ্গলবার রাতে বিমান হামলায় ব্যাপক প্রাণহানির পর ওই তিন দেশের নেতারা বৈঠক বাতিল করে দেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি অবশ্য বলেছেন, জর্ডান সফর বাতিলের সিদ্ধান্ত ‘উভয় পক্ষের সম্মতির’ ভিত্তিতে নেওয়া হয়েছে। ইসরায়েল সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে যাওয়ার কথা ছিল বাইডেনের।

তবে জো বাইডেনের তেল আবিব সফর বাতিল হয়নি। জন কিরবি জানিয়েছেন, ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত ‘রুদ্ধদ্বার বৈঠক’ করবেন বাইডেন।

হাসপাতালে হামলায় বাইডেনের সমবেদনা: গাজার হাসপাতালে বিস্ফোরেণের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি ‘সমবেদনা’ জানিয়েছেন বাইডেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। মঙ্গলবার রাতে মধ্য গাজার আল আহলি আরব হাসপাতালে এ হামলা চালানো হয় বলে হামাস জানিয়েছে। হাসপাতালটিতে বিমান হামলায় তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এ হামলার ঘটনায় কোনো পক্ষই এখনও দায় স্বীকার করেনি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলি বিমান হামলার কারণে ওই বিস্ফোরণ হয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ‘ফিলিস্তিনি ইসলামিক জিহাদ’ নামে একটি গ্রুপের ছোড়া রকেট ভুল করে ওই হাসপাতালে পড়েছে। হামাসের পর দ্বিতীয় শক্তিশালী ওই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার