বাইডেনকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জেলেনস্কির

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শিগগিরই ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার রাশিয়ার সঙ্গে আসন্ন সংঘাত মোকাবিলায় করণীয় নিয়ে বাইডেনের সঙ্গে ফোনালাপ করে ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানান ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

জেলেনস্কি বাইডেনকে বলেন, এই ধরনের পরিস্থিতি ইউক্রেনের অর্থনীতি ও জাতীয় মুদ্রার উপর প্রভাব পড়ছে। আমি নিশ্চিত যে আগামী দিনে আপনি কিয়েভে সফর করবেন। যা পরিস্থিতি স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার আগমন তাৎপর্যপূর্ণ বার্তা দেবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের আমন্ত্রণ নিয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে দেড় লক্ষাধিক রুশ সেনা মোতায়েনের পর থেকেই পূর্ব ইউরোপে চরম উত্তেজনা বিরাজ করছে। পশ্চিমা দেশগুলো সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ছোট একটা নোটিশেই রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে। ফলে ভয়াবহ সংকট সৃষ্টি হবে ওই অঞ্চলে। তবে হামলার বিষয়টি নাকচ করে আসছে মস্কো।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার