বাংলার ভেষজ রসগোল্লা

news-image

আন্তর্জাতিক ডেস্ক  : বাংলার বিখ্যাত রসগোল্লার নাম শোনেনি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। কিন্তু সেটা যদি হয় ভেষজ মিষ্টি তাহলে? হা ঠিক শুনেছেন এই রসগোল্লার কোনটা কাঁচা মরিচ দিয়ে তৈরি, কোনটা পান পাতা বা তুলসীপাতাসহ বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে তৈরি ভিন্ন স্বাদের এ রসগোল্লা।

এবার পূজায় বাঙালিকে মাতাতে চলেছে কালনার ছোট দেউড়ি মোড়ের একটি মিষ্টান্ন ভাণ্ডার। এখন থেকেই এই ভেষজ মিষ্টির স্বাদ নিতে এই দোকানে ভিড় করছেন ক্রেতারা।

jagonews24

মিষ্টিপ্রেমী বাঙালির রসগোল্লার কথা বললেই জিভে জল চলে আসে। কিছুটা ভিন্ন স্বাদের হলেও প্রায় একই ধরনের রসগোল্লা খেয়ে বাঙালি অভ্যস্ত। তাই এবার পূজায় এই প্রথম বাঙালির মন জয় করতে বাজারে এসেছে ভিন্ন স্বাদের ভেষজ রসগোল্লা। বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে তৈরি এ রসগোল্লা তৈরি হচ্ছে পূর্ব বর্ধমানের কালনার একটি মিষ্টান্ন ভাণ্ডারে। এরই মধ্যে পূজার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এ মিষ্টির অর্ডার আসা শুরু হয়েছে।

jagonews24

মিষ্টান্ন ভাণ্ডারটির মালিক ও কারিগররা বছরখানেক ধরে বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে ভিন্ন স্বাদের এ রসগোল্লা তৈরির পরীক্ষা চালান। আর তাতে সফলতাও পান তারা। তাদের তৈরি ভেষজ রসগোল্লার মধ্যে কোনটা কাঁচা মরিচের তৈরি আবার কোনটা পানপাতা দিয়ে, তুলসীপাতা বা গোলাপের পাপড়িসহ বহু ভেষজ উপাদান দিয়েও তৈরি হচ্ছে রসগোল্লা।

jagonews24

এরই মধ্যে কালনার ওই মিষ্টান্ন ভাণ্ডারে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। মিষ্টান্ন ভাণ্ডারটির মালিক আগামী দিনে আরও ভিন্ন স্বাদের মিষ্টি তৈরি করে সবাইকে চমকে দেওয়ার প্রতিশ্রুতি দেন

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান