বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ। তিনি বলেন, যেকোনো সময় ঝড় শুরু হতে পারে এমন আশঙ্কায় নৌযান চলাচল বন্ধ করা হয়।

জানা যায়, ঈদকে সামনে রেখে যাত্রীচাপ নিয়ন্ত্রণে ভোর সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করছে। আজ সন্ধ্যা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের ভাব দেখা দেওয়ায় দুর্ঘটনা এড়াতে নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান