বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : নভেম্বরের শেষদিকে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। এই সফরের জন্য রোহিত শর্মার নেতৃত্বে বেশ শক্তিশালী দুটি দল ঘোষণা করেছে ভারত।

সফরে দুটটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে ভারত। লাল বলের দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও ওয়ানডে ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচগুলো হবে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২২ ডিসেম্বর থেকে।

টেস্ট দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

ওয়ানডে দল
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাথি, রিশাভ পান্ত, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ইয়াস দয়াল ও দীপক চাহার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার