বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল শুরু

news-image

বিশেষ সংবাদদাতা : করোনাভাইরাসের সংক্রমণ কমায় এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল আজ রোববার (৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি রুটে এবং বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালাবে।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, রোববার সকাল ১০টায় তাদের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, আজ থেকে ঢাকা-কলকাতা ফ্লাইট শুরু হয়েছে। তবে ৭ সেপ্টেম্বর থেকে সপ্তাহে দুইদিন মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা–কলকাতা রুটে এবং ৮ সেপ্টেম্বর থেকে রোববার ও বুধবার ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চালাবে।

জানা গেছে, দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল করবে। এয়ার বাবল চুক্তি হচ্ছে—এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে সরাসরি ফ্লাইট। মাঝে কোথাও ট্রানজিট হবে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। আসার পর তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

জানা গেছে, ভারত সরকার তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এরমধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।

এসময় ভারত থেকে যারা বাংলাদেশে আসবেন, তাদের বাংলাদেশ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। আর যারা বাংলাদেশ থেকে ভারত যাবেন, তাদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনা পরীক্ষা করাতে হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার