বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন নূরুন নাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হচ্ছেন নির্বাহী পরিচালক-১ নূরুন নাহার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশে তাঁর নিয়োগের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতিবাচক সায় মিলেছে। অন্যদিকে, বর্তমান ডেপুটি গভর্নর-১ আহমেদ জামালের চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অনুরোধে নূরুন নাহারকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

নূরুন নাহার ১৯৬৫ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং ২০০১ সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সাল থেকে নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। নির্বাহী পরিচালক হিসেবে বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি, ক্রেডিট গ্যারান্টি স্কিম ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে রয়েছেন।

বর্তমানে চার ডেপুটি গভর্নরের প্রত্যেকের বয়স ৬২ বছর পূর্ণ হওয়া পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তাঁদের মধ্যে আহমেদ জামালকে ২০১৮ সালে ডেপুটি গভর্নর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৩০ জুন তাঁর মেয়াদ শেষ হচ্ছে। বাকি তিন ডেপুটি গভর্নর নিয়োগের প্রজ্ঞাপন করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বর্তমানে ডেপুটি গভর্নর-২ কাজী ছাইদুর রহমানের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ডিসেম্বরে।

ডেপুটি গভর্নর-৩ সাজেদুর রহমান আগামী বছরের জানুয়ারিতে এবং ডেপুটি গভর্নর-৪ আবু ফরাহ মো. নাছেরের আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। তাঁদের মধ্যে সাজেদুর রহমান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি পদ থেকে ডেপুটি গভর্নরের দায়িত্ব পান। বাকি তিনজন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক থেকে এ পদে আসেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার