বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই ছাপিয়ে বৃষ্টির জয়

news-image

স্পোর্টস ডেস্ক : গতকাল রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল মাউন্ট মঙ্গানুইয়ে। তবে আজ দুপুরের দিকে এসে কিছুটা থেমেছিল বৃষ্টি। তাই নির্ধারিত সময়েই খেলা শুরু হয়েছিল। তবে এই ম্যাচে ফলাফলের জন্য যথেষ্ট সময় দিলো না বৃষ্টি! শেষ পর্যন্ত দুই দলের লড়াই ছাপিয়ে জয় হয়েছে বেরসিক বৃষ্টির!

১১তম ওভারের খেলা চলাকালে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর ঘণ্টা খানেকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বৃষ্টি থামেনি। ফলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তোলে নিউজিল্যান্ড।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। অফ স্টাম্পের অনেক বাইরে করা শরিফুল ইসলামের খাটো লেন্থের বল এক্সট্রা কভারের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন অ্যালেন, কিন্তু ঠিকমতো টাইমিং করতে পারেননি। রিশাদের হাতে সহজ ক্যাচ দেওয়ার আগে ৫ বলে ২ রান করেছেন অ্যালেন।

তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন ড্যারিল মিচেল ও টিম সেইফার্ট। এক প্রান্তে দেখে-শুনে খেলেছেন মিচেল, তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন সেইফার্ট। শেষ পর্যন্ত এই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন তানজিম সাকিব। ২৩ বলে ৪৩ রান করে সেইফার্ট ফিরলে ভাঙে ৪৯ রানের দ্বিতীয় উইকেট জুটি।

একই মাঠে আগামী ৩১ ডিসেম্বর হবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজ ড্র করতে গেলে সে ম্যাচ জিততেই হবে নিউজিল্যান্ডকে। আজকের মতো সে ম্যাচটি অবশ্য ফ্লাডলাইটে হবে না, খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬ টায়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান