বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী সার্বিয়া

news-image

নিউজ প্রতিবেদক :বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে সার্বিয়া। দক্ষ ও আধা দক্ষ সব ধরণে নেওয়ার আগ্রহ দেখিয়ে দুই দেশের সরকারের মধ্যে একটি কৌশলগত দিক নির্ধারণে প্রস্তাব দিয়েছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে সার্বিয়ার চলমান উচ্চাভিলাষী উন্নয়ন কর্মসূচির জন্য যে বিশাল মানবসম্পদের প্রয়োজন তা পূরণে বাংলাদেশের দক্ষ ও আধা-দক্ষ আইটি পেশাজীবী, ইলেকট্রিশিয়ান ও প্লাম্বাদের নিয়োগের প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সার্বিয়ায় বর্তমানে এসব কাজে অনেক চাহিদা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর এ প্রস্তাব সার্বিয়ার প্রেসিডেন্ট সাদরে গ্রহণ করেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

তবে বাংলাদেশ থেকে শ্রম ও জনশক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া তৈরির ওপর জোর দেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্দার ভুসিক।

বৈঠকে দুই বন্ধু দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য ও অর্থনৈতিক সংযোগ গড়ে তোলার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশ থেকে আমদানি করতে পারে। এছাড়াও তিনি সরকারের দেয়া চমৎকার বিনিয়োগ পরিবেশ ব্যবহার করে এ দেশে বিনিয়োগের আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান