বাংলাদেশে ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে বর্তমানে ২০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত। প্রতি বছর আরও প্রায় এক থেকে দেড় লাখ মানুষ নতুন যোগ হয়, মৃত্যুও হয় প্রায় লাখের কাছাকাছি। অর্থাৎ, এক লাখ মানুষ যদি বছরে মৃত্যুবরণ করে তাহলে গড়ে প্রতিদিন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান ২৭৩ জন।

বৃহস্পতিবার সকালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মহাখালীতে ক্যানসার হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অসংক্রামক রোগ সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও বাড়ছে। জীবনযাত্রার উন্নয়নের পাশাপাশি এসব রোগও বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে ক্যানসার অন্যতম। বাংলাদেশে ৬৭ শতাংশ মানুষ ননকমিউনিকেবল ডিজিজে মারা যায়।

তার মধ্যে দেশে ২০ লাখ ক্যানসারে আক্রান্ত রোগী আছেন। প্রতি বছর আরও প্রায় এক-দেড় লাখ মানুষ যোগ হয়। মৃত্যুও হয় প্রায় লাখের কাছে। অর্থাৎ, এক লাখ লোক যদি মৃত্যুবরণ করেন বছরে, তাহলে রোজ মারা যায় ২৭৩ জন।

আর তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেখতে হবে ক্যানসারের কারণটা কী, কীভাবে একে প্রতিরোধ করা যায়।

ঢাকার বাতাস অন্যান্য দেশের তুলনায় অত ভালো না মন্তব্য করে জাহিদ মালেক বলেন, যার ফলে আমাদের ল্যাং ক্যানসার, গলার ক্যানসার হয়। বিভিন্ন ধরনের ক্যানসার এই দূষিত বাতাসের কারণে হয়। সেই সঙ্গে নদী-নালায় শিল্পের বর্জ্য ফেলা হয়। এ সমস্ত নদীর পানি যদি ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই বিভিন্ন ধরনের ক্যানসার হতে পারে।

খাবারে ভেজাল রং, ফরমালিন মেশানো হচ্ছে। যার কারণে ক্যানসার হবার সম্ভাবনা রয়েছে। যার ফলাফল দেখা যায়, পাকস্থলীর ক্যানসারের রোগী দেখলে। খাদ্য উৎপাদনের সময় কীটনাশক ব্যবহার করা হয়। সেটার কারণেও অনেক মানুষ ক্যানসারে আক্রান্ত হয়।

আর মানুষের আয়ু বেড়েছে, সে কারণেও কিন্তু তারা ক্যানসারের ঝুঁকিতে পড়ে। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসা দেওয়া যায় এবং অনেক ক্যানসার রয়েছে যেগুলোর ভালো চিকিৎসা দিলে ভালো হয়ে যায়।

ক্যানসার চিকিৎসার ব্যাপ্তি আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার