বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যোগাযোগসহ ৫ খাতে গুরুত্ব দেবে ভারত

news-image

জ্যেষ্ঠ প্রতিবেদক :ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী মন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, করোনা পরবর্তী সময়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যোগাযোগ, পর্যটন, শিল্প, প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দেবে ভারত।

সাড়ে পাঁচ বছর পর রোববার (২৮ নভেম্বর) থেকে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির উদ্যোগকে স্বাগত জানিয়ে পীযূষ গয়াল বলেন, ঢাকা-দিল্লী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ভারত যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে। বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ ভারত নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য ১০০টি অর্থনৈতিক জোন করছে বাংলাদেশ। এটা অনেক ভালো উদ্যোগ। মিরসরাই ও মোংলা ইকোনমিক জোনে বিনিয়োগ করছে ভারত। অন্যান্য অঞ্চলেও বিনিয়োগ বৃদ্ধি করবে ভারত।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত দুই দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ ১৫টি দেশ থেকে শতকোটি ডলারের বিনিয়োগ প্রত্যাশা করছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করেন। এক হাজার বিনিয়োগকারী এতে অংশ নিচ্ছেন। এর আগে ২০১৬ সালে সর্বশেষ বিনিয়োগ সম্মেলন (ইনভেস্টমেন্ট সামিট) হয়েছিল।

বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এই সম্মেলনে সহযোগিতা করেছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার