বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সৌদির ৩০ কোম্পানি

news-image

নিউজ প্রতিবেদক : বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের ৩০টিরও বেশি কোম্পানি। সৌদির সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, বন্দর, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এসব বিনিয়োগ করতে চায়।

রোববার (২৮ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসের।

প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে সৌদির মন্ত্রী শেখ হাসিনাকে বাদশাহ সালমানের শুভেচ্ছা পৌঁছে দেন। এসময় প্রধানমন্ত্রীও বাংলাদেশ সফরের জন্য সৌদি মন্ত্রীকে ধন্যবাদ জানান।

সাক্ষাতে সৌদি মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

একইসঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বিষয়ে নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন সালেহ বিন নাসের।
পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সৌদি আরবকে বাংলাদেশের সমর্থনের জন্য তিনি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এসময় বাংলাদেশ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য বিনিয়োগের দুয়ার উন্মুক্ত করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সরকারের নীতির প্রশংসা করে সৌদি মন্ত্রী বলেন, সৌদি আরবের কিছু প্রধান কোম্পানি নির্মাণ ও বিদ্যুৎ খাতে খুব ভালো কাজ করছে। ৩০টিরও বেশি সৌদি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।

বাংলাদেশের উন্নয়নে গতিশীল ভূমিকার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এসময় শেখ হাসিনা আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন, বাংলাদেশে-এ অংশ নেওয়ার জন্য সৌদি মন্ত্রী ও তার প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়েছে বলেন, আগামী দিনে উভয় দেশই পারস্পরিক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী