বাংলাদেশে আসার তারিখ জানালেন আর্জেন্টাইন মার্তিনেজ

news-image

স্পোর্টস ডেস্ক : ৩৬ বছরের খরা কাটিয়ে কাতারে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। সাত গোল দিয়ে দলকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। তবে অবিশ্বাস্য কিছু সেভে আর্জেন্টিনার জাল অক্ষত রাখা এমিলিয়ানো মার্তিনেজের অবদানও কম নয়। বিশ্বকাপের সময় তাইতো মেসির সঙ্গে মার্তিনেজকে নিয়েও সমর্থকদের ছিল তুমুল আগ্রহ। বাংলাদেশেও এই গোলরক্ষকের জনপ্রিয়তা অনেক। এবার সেই মার্তিনেজকে স্বচক্ষে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশের ভক্তরা। আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখবেন তিনি।

আজ সোমবার এক ফেসবুক পোস্টে মার্তিনেজ লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতীয় উপমহাদেশে ৩ জুলাই ২০২৩ আমার যাত্রা শুরু হবে। বাংলাদেশে পা দেওয়ার মাধ্যমে এই যাত্রা শুরু হবে। যেখানে আমি ফান্ডেডনেক্সট এবং নেক্সট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তার সুযোগ পাব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে।’

মার্তিনেজ আরও লেখেন, ‘বাংলাদেশে দেখাসাক্ষাৎ ও শুভকামনা বিনিময়ের পর আমি কলকাতায় যাবো। সেখান থেকে ভারতে আমার আড়াই দিনের যাত্রা শুরু হবে। এই রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফর থেকে আমি অনেক কিছু শিখবো ও অভিজ্ঞতা হবে।’

ভারতীয় উপমহাদেশে এই সফরের সুযোগ করে দেওয়ার জন্য কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মার্তিনেজ। মূলত, শতদ্রু দত্ত মার্তিনেজকে কলকাতায় আনার জন্য যোগাযোগ করেন। পরে মার্তিনেজই কলকাতার আগে ঢাকায় আসার ইচ্ছা শতদ্রুর কাছে প্রকাশ করেন।

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা ছিল চরমে। আর্জেন্টিনার শিরোপাজয়ে বাধভাঙা উচ্ছ্বাস হয়েছে ঢাকাসহ পুরো দেশে। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনেরও। এই উন্মাদনা নিয়ে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রচার তো হয়েছেই, ফুটবল ফেডারেশনও পোস্ট দিয়েছে বাংলাদেশি সমর্থকদের নিয়ে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান