বাংলাদেশে আসছেন লিওনেল মেসি!

news-image

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘোচানোর মধ্য দিয়েই শেষ হলো কাতার বিশ্বকাপ। আর বিশ্বকাপরে উন্মাদনা শেষ না হতেই বড় সুখবর দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশে আসবেন বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি। সঙ্গে থাকবেন গোল্ডেন বুটজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, আর ব্রাজিলিয়ান ‘পোষ্টার বয়’ নেইমার জুনিয়র।

মেসি ভক্ত বাংলাদেশি ফুটবল সমর্থকদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে মেসি-নেইমার-এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছেন বাফুফে। তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।

মেসি-নেইমারদের ক্লাব পিএসজির বিপক্ষে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে বাংলাদেশে এনে তাদের মধ্যে একটি প্রীতিম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সেখানেই আক্ষেপ ঘুচতে পারে বাংলাদেশের দর্শকদের।

উল্লেখ্য, কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপরে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত খেলা ২-২ গোলের সমতা ছিল। এরপর অতিরিক্ত সময়েও স্কোরবোর্ড ৩-৩ ব্যবধানে সমতায় থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার