বাংলাদেশে আগামীকাল ঈদের সম্ভাবনা কতটা

news-image

অনলাইন ডেস্ক : এবার রোজার শুরু থেকেই চাঁদ দেখা নিয়ে বিতর্ক চলছে। অন্য বছরের মতো এবারও বাংলাদেশে রমজান শুরু হয় সৌদি আরবের একদিন পর। এরপর ঈদ নিয়ে শুরু হয় নানা আলোচনা- বাংলাদেশে কবে হবে ঈদ।

আজ শুক্রবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে শনিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ঈদ হবে রোববার (২৩ এপ্রিল)।

এরইমধ্যে সৌদিতে আজ শুক্রবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ায় ঈদ উদযাপন করছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরদিন ঈদ হয়ে থাকে। সেই প্রেক্ষাপটে আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদ উদিত হবে দেশের আকাশে এবং খালি চোখে তা দেখা যাবে। এর প্রতিক্রিয়ায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা) গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে আগাম খবরে বিভ্রান্ত না হতে আহ্বান জানায়।

এরপর আবহাওয়া অধিদপ্তরও অবস্থান বদল করে। সংস্থাটি বলেছে, শুক্রবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যেতে পারে। অথচ আগে জানিয়েছিল– ‘দেখা যাবে’।

ইফার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদ দেখার বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে চাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিটি।

তবে সৌদি কিংবা যে কোনো দেশেই ঈদ উদযাপন হোক না কেন তার ওপর ভিত্তি করে বাংলাদেশে ঈদের দিন নির্ধারিত হবে না। বরং আজ সন্ধ্যায় চাঁদ উঠবে কিনা তা দেখতে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। কমিটিই সিদ্ধান্ত নেবে কবে উঠছে চাঁদ এবং কবে হবে বাংলাদেশে ঈদ। এ বিষয়ে দেশের কোথাও চাঁদ দেখা গেলে তার খবর জানাতে অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার