বাংলাদেশের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করল পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : বন্যাদুর্গত পাকিস্তানকে এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। কিন্তু বিশ্ব পরিমণ্ডলে ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, এমন আশঙ্কায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

স্মরণকালের ভয়াবহ এই প্রাকৃতিক এই বিপর্যয়ে পাকিস্তানের এক ততৃীয়াংশ এলাকা এখন পানির নিচে। বন্যাকবলিত দেশটির লাখ লাখ মানুষ অনাহারে-অর্ধাহারে যখন দিনাতিপাত করছে, তখন বাংলাদেশ ত্রাণ সহায়তার প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি পাকিস্তান।

বিজনেস স্ট্যান্ডার্ডসহ ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) প্রতিবেদন অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বন্যাকবলিত পাকিস্তানে মানবিক ত্রাণ সহায়তা তহবিলের অনুমোদন দেয়।

ওই দিন দেশটিতে ১০ টন বিস্কুট, ১০ টন ড্রাই কেক, পানি বিশুদ্ধকরণ ১০ হাজার ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল ও ২ হাজার তাঁবু পাঠানোর জন্য এক কোটি ৪০ লাখ টাকার তহবিলের অনুমোদন দেয়া হয়।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান এখন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব গ্রহণ করবে কিনা সেটিই এখন দেখার বিষয়।

যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ধরনের যেকোনো ত্রাণ সহায়তা পাকিস্তানের বৈশ্বিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে আশঙ্কায় পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে জানা গেছে।

দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বরাতে পাকিস্তানে এবারের বন্যায় ৪০ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার