বাংলাদেশের ম্যাচে বৃষ্টির হানা, নির্ধারিত সময়ে টস হয়নি

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে নেদারল্যান্ডসও সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে কিছুটা পিছিয়ে ডাচরা। সুপার এইটের পথে এগিয়ে যেতে দুই দলের জন্যই এই ম্যাচে জয় সমান গুরুত্বপূর্ণ।

আজ কিংসটনের স্থানীয় সময় সকাল ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে টসের ঠিক আগ মুহূর্তে হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটা ভারী কোনো বৃষ্টি না। আকাশে যে খুব বেশি মেঘ আছে তাও কিন্তু নয়। তবে এই বৃষ্টির জন্য টসে কিছুটা বিলম্ব হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস আগেই জানিয়েছিল, সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে। সবমিলিয়ে ম্যাচ চলাকালে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা কম, যা টাইগারদের জন্য অবশ্যই স্বস্তির। কারণ শান্তদের যে পূর্ণ পয়েন্ট পাওয়া দরকার। নইলে পড়তে হবে কঠিন সমীকরণে।

আবহাওয়ার পূর্বাভাসবিষয়ক সাইট ‘অ্যাকুওয়েদার’ বলছে, আর্নোস ভ্যালে গ্রাউন্ডে সকাল ১০–১১টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হবে না। এরপর সারাদিন জুড়ে আকাশ থাকতে পারে মেঘাচ্ছন্ন। ঘণ্টায় ৩৩ কিলোমিটার বেগে বাতাস এবং মেঘ থাকবে ৫২ শতাংশ। ফলে এই কন্ডিশন থেকে পেসাররা কিছুটা সহায়তা পেতে পারেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান