বাংলাদেশের বিপক্ষে অবৈধ বোলিংয়ে নিষিদ্ধ জিম্বাবুইয়ান স্পিনার

news-image

স্পোর্টস ডেস্ক : গত জুলাইয়ে হারারেতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলার সময়ই সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হন রয় কাইয়া। ২৯ বছর বয়সী জিম্বাবুইয়ান স্পিনারের বোলিংয়ে এবার নিষেধাজ্ঞা দিল আইসিসি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, হারারে টেস্টে কাইয়ার বোলিংয়ের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেছে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। মহামারির এই সময়ে নানা বিধিনিষেধের কারণে আইসিসির স্বীকৃত টেস্টিং সেন্টারে বোলিংয়ের পরীক্ষা সম্ভব হয়নি।

ভিডিও বিশ্লেষণ করে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, কাইয়ার বোলিং অ্যাকশন অনুমোদিত ১৫ ডিগ্রির সীমা ছাড়িয়ে যায়। তাই এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না তিনি। তবে অ্যাকশন শুধরে ফের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এই অফস্পিনার।

বাংলাদেশের বিপক্ষে হারারে টেস্টে দুই ইনিংসেই বল করেছিলেন কাইয়া। প্রথম ইনিংসে ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৩ রান দিয়ে উইকেটের দেখা পাননি। দ্বিতীয় ইনিংসে ছিলেন আরও খরুচে। ১৩ ওভারে ৮৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

রয় কাইয়া ওই টেস্টে ব্যাট হাতেও ছিলেন চরম ব্যর্থ। দুই ইনিংসেই শূন্যতে সাজঘরের পথ ধরেন। বাংলাদেশ টেস্টটি জেতে ২২০ রানের বড় ব্যবধানে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার