বাংলাদেশের পক্ষে রায়, আপিল করল ফিলিপাইন

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ ফেরত পাওয়ার জন্য মামলা চলার পক্ষে দেওয়া রায়ের বিরুদ্ধে নিউইয়র্ক সুপ্রিম কোর্টে আপিল করেছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)। গতকাল শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে ফিলিপাইনের সংবাদমাধ্যম রেপ্লারডটকম।

ফিলিপাইন স্টক এক্সচেঞ্জে গতকাল এক নোটিশে আরসিবিসি জানিয়েছে, আবেদন খারিজ করার সিদ্ধান্তের বিষয়ে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টে আপিলের নোটিশ দাখিল করা হয়েছে।

এর আগে ১৩ জানুয়ারি মার্কিন আদালত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে রায় দেন। ২০২০ সালের মে মাসে করা মামলায় মার্কিন আদালত আরসিবিসি এবং অন্য ছয় বিবাদীর ওপর তার বিচারিক এখতিয়ার আছে বলে নিশ্চিত করেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা সুইফটে ভুয়া অর্থ স্থানান্তরের আদেশ দিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে। এই অর্থ ট্রান্সফার করা হয় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে। পরবর্তীতে যেগুলো ফিলিপাইনের ক্যাসিনো সাম্রাজ্যতে চলে যায়।

রিজার্ভের অর্থ চুরির জন্য বাংলাদেশ ব্যাংক আরসিবিসি ব্যাংক ও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়ী করে থাকে। তবে ম্যানিলাভিত্তিক রিজাল ব্যাংক শুরু থেকেই অভিযোগটি প্রত্যাখ্যান করে আসছে।

অর্থ ফিরে পেতে বাংলাদেশ নিউইয়র্কের সুপ্রিম কোর্টে মামলা করে। মামলাটি বাতিল করে দিতে দুটি আবেদন জানায় রিজাল ব্যাংক। কিন্তু নিউইয়র্কের সুপ্রিম কোর্ট রায় দেন, এ মামলার কার্যক্রম চলবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার