বাংলাদেশের নির্বাচনে যে বিষয়ে নজর থাকবে যুক্তরাষ্ট্রের, জানালেন পিটার হাস

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ নয়, বরং যাতে সুষ্ঠু নির্বাচন হয় সেদিকে নজর রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আন্তর্জাতিক শান্তি দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

এনএসইউ-এর অফিস অব এক্সটারনাল অ্যাফেয়ার্স ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে এনএসইউ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ ও উপাচার্য আতিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র সারা বিশ্বে পাঁচটি লক্ষ্য নিয়ে কাজ করে। এর মধ্যে একটি হলো—অবাধ ও সুষ্ঠুভাবে যেকোনো দেশের জনগণ যেন তাদের নেতা নির্বাচন করতে পারেন তা নিশ্চিত করা। বাংলাদেশে কয়েক মাস পরেই নির্বাচন। সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্র নজর রাখবে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এই নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের জনগণকে অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। এর মাধ্যমে জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবেন।’ নির্বাচনে গণমাধ্যম যাতে ভয়-ডরহীনভাবে কাজ করতে পারে, সেদিকও খেয়াল রাখতে হলে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক শান্তি দিবস প্রসঙ্গে পিটার হাস বলেন, ‘আন্তর্জাতিক শান্তি দিবস বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়।’

এ সময় এনএসইউ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ বলেন, ‘সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি এখন সবচেয়ে মূল্যবান সম্পদ। আর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আলোচনার বিকল্প নেই।’

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আতিকুল ইসলাম বলেন, ‘স্থিতিশীল দেশগুলোও উল্লেখযোগ্য বৈষম্য ও রাজনৈতিক বিভাজনের সম্মুখীন হয়। এই কারণে বিশ্বে জরুরি ভিত্তিতে শান্তি প্রয়োজন।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার