বাংলাদেশের ত্রাণ সিরিয়ায় পৌঁছেছে

news-image

কূটনৈতিক প্রতিবেদক : সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশের পাঠানো ত্রাণ শনিবার দেশটিতে পৌঁছেছে। বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান সি-১৩০জে রাজধানী দামেস্কে পৌঁছালে সিরিয়ার স্থানীয় সরকারবিষয়ক উপমন্ত্রী মাওতাজ দাওজি ত্রাণসামগ্রী গ্রহণ করেন। সিরিয়ার দায়িত্বপ্রাপ্ত জর্ডানে বাংলাদেশের আবাসিক রাষ্ট্রদূত নাহিদা সোবহান বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১১ টন শুকনো খাবার, ওষুধ, কম্বল, তাঁবু ও শীতের কাপড়।

দুর্গত অঞ্চলের মানুষের কাছে পৌঁছাতে এসব সামগ্রী পরবর্তী সময় ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির বিপুলসংখ্যক লোক। উদ্ভূত ঘটনার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ হাজারের বেশি মানুষের। এখনো উদ্ধার অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার