‘বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে’

joy-startup_105826নিউজ ডেস্ক : বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি ইউরোপীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

জার্মানির হ্যানোভারে স্থানীয় সময় মঙ্গলবার শুরু হওয়া পাঁচ দিনের সিবিট মেলায় প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে এক বক্তৃতায় জয় এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

‘বাংলাদেশ: দ্য নেক্সট আইসিটি ডেসটিনেশন’ শিরোনামে বক্তব্য উপস্থাপন করেন সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, সরকার মেট্রো রেল, গভীর সমুদ্রবন্দর, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ডিজিটাল আইল্যান্ড ও ফোর জি সেবা চালুর প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে।

এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, হ্যাকারদের ‘অন্যতম টার্গেট’ এখন বাংলাদেশ। এর কারণ ডিজিটাইজেশন। সরকার এ বিষয়গুলো মাথায় রেখেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, সরকার স্বল্প সময়ে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রযুক্তি সেবা পৌঁছে দিয়েছে, যার সুফল গ্রামের মানুষও ভোগ করছে।

হাইটেক পার্ক নির্মাণের কথা তুলে ধরে জয় বলেন, এর মাধ্যমে সরকার প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম তৈরির উদ্যোগ নিয়েছে, যারা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা রাখবে।

মেলায় সজীব ওয়াজেদ জয় ছাড়াও প্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে বক্তৃতা করেন কোর মিডিয়ার প্রধান নির্বাহী সোরেন স্ট্যামার, ম্যাট্রিক্স ৪২ এর প্রধান প্রযুক্তি নির্বাহী অলিভার বেনডিগ ও লেটারপে’র প্রতিষ্ঠাতা কজমিন ইয়ানি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার