বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ৩ নতুন মুখ

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে ভালো খেলার পুরস্কারটা নগদই পেয়ে গেলেন এক ঝাঁক ক্রিকেটার। এর মধ্যে আছেন ৪ তরুণ-তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভীর ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী আর ৩২ বছরের রনি তালুকদারও।

আজ বুধবার রাতে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডে শেষ হওয়ার ঘণ্টাখানেক পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি।

১৫ জনের দলে একদম নতুন মুখ তিনজন-তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম। বিপিএলে পারফর্ম করে নতুনভাবে ফিরেছেন রনি তালুকদার।

সেই ২০১৫ সালের ৭ জুলাই শেরে বাংলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলার পর ৭ বছর আর কোনো ফরম্যাটে জাতীয় দলে ডাক পাননি ওপেনার রনি তালুকদার। এবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে বেশ কটি ভালো ও ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়ে ৪২৫ রান করা এই ব্যাটার আবারও ফিরেছেন।

২০২১ সালের নভেম্বরে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী। ১০টি টি-টোয়েন্টি খেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি ২২ বছরের এই তরুণ। ১০ ম্যাচে করেন মোটে ১২৪ রান। তবে বিপিএলে ভালো করে আবারও নির্বাচকদের নজরে এসেছেন তিনি।

এদিকে এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে চারটি ম্যাচ জেতানো ইনিংস উপহার দেওয়াসহ ৪০৩ রান করে আগেই ইংলিশদের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তৌহিদ হৃদয়। এবার টি-টোয়েন্টি দলেও ডাক পেলেন বগুড়ার এ ২১ বছর বয়সী টপ অর্ডার।

এবারের জাতীয় লিগে হাসান মাহমুদের সাথে সমান ১৭ উইকেট নিয়ে সর্বাধিক উইকট শিকারি বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও নির্বাচকদের মন জয় করেছেন। একইভাবে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে ১৩ উইকেট শিকারি পেসার রেজাউর রহমান রাজা ঢুকে পড়েছেন টি-টোয়েন্টি দলে।

৫ জন দলে ঢোকায় ৫ জন বাদও পড়েছেন সর্বশেষ স্কোয়াড থেকে। তারা হলেন-ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও সৌম্য সরকার।

প্রথম ২ ম্যাচের জন্য টি-টোয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার