বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শাসুল হক টুকুর সঙ্গে চীনের আ-নহুই প্রাদেশিক পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ওয়েই ঝিয়াওমিং সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৪ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। বাংলাদেশে বৈদ্যুতিক প্ল্যান্ট, সড়ক ও যোগাযোগ, সেতু ও রেলপথ নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকা প্রশংসাযোগ্য। নবায়নযোগ্য জ্বালানিতে চীন দক্ষতা অর্জন করেছে, বাংলাদেশে সোলার ও কৃষি প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগে চীনের সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকসহ অনেক পণ্যের সারাবিশ্বে সুনাম রয়েছে, চীন সেসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতে পারে। দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য আনতে চীনা বাজারে আরও বেশি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রয়োজন।

চীনের ভাইস চেয়ারম্যান বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। আমরা আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী। বন্ধুপ্রতীম বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের ভূমিকা সবসময়ই ইতিবাচক।

এ সময় বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাস, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান