বাংলাদেশকে ১৪ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা

news-image

নিজস্ব প্রতিবেদন : তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এক দশমিক ২৭ বিলিয়ন ডলার বা ১৩ হাজার ৯৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

প্রকল্পগুলো হলো মাতারবাড়ি বন্দর উন্নয়ন-২, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট-১ এবং জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প।

বুধবার একটি বিনিময় নোট এবং একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।

এতে স্বাক্ষর করেন অর্থনেতিক সম্পর্ক বিভাগের সচিব শরিখা খান এবং জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি এবং জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ হিচিগুচি টমোহাইড।

ইআরডি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৩তম লোন প্যাকেজের আওতায় জাপান এ ঋণ দিচ্ছে। এর সুদের হার ধরা হয়েছে ১ দশমিক ২০ শতাংশ। সেই সঙ্গে আছে পরামর্শ ফি হিসেবে শূন্য দশমিক ০১ শতাংশ এবং ফ্রন্ট অ্যান্ড ফি শূন্য দশমিক ২ শতাংশ। ১০ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ চুক্তির আওতায় মাতারবাড়ি প্রকল্পের ইঞ্জিনিয়ারিং সেবার জন্য জাইকা প্রথমে দেবে ২ কোটি ডলার। পরবর্তীতে দেবে ২৯ কোটি ৯০ লাখ ডলার। এ প্রকল্পে আরও ঋণসহ মোট ঋণ হবে ৮১ কোটি ১০ লাখ ডলার। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এ ছাড়া চুক্তি অনুযায়ী চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে উন্নয়ন প্রকল্পে জাইকা দেবে ৪২ কোটি ৯০ লাখ ডলার। ২০২৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। জয়দেবপুর ঈশ্বরদী ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পে জাইকা দেবে ৩ কোটি ২৫ লাখ ডলার। ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান