বাঁকা লাইন সোজা: চলছে ট্রেন

news-image

নিজস্ব প্রতিবেদক : তীব্র সূর্যতাপে রেললাইন বেঁকে যাওয়ায় প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

লাইনে ঠাণ্ডা পানি ঢেলে চলাচলের উপযোগী করা হলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সোয়েব আহমেদ  জানান, বিকেল তিনটার দিকে তীব্র গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় রেল লাইনের বেশ কিছু অংশ বেঁকে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও ময়মনসিংহ গামী বিজয় এক্সপ্রেস কসবার ইমামবাড়ি রেলস্টেশনে এবং চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়া রেলস্টেশনে আটকা পড়ে।

তিনি আরও জানান, বেঁকে যাওয়া লাইন ঠিক করতে রেললাইনে ঠাণ্ডা পানি ঢেলে লাইন চলাচলের উপযোগী করা হলে বিকেল ৫টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার