বলিউড প্রযোজকদের নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শমা

news-image

নিজস্ব প্রতিবেদক : অভিনেত্রী শমা সিকন্দরের দাবি, তিনিও বলিউডের কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছেন। তবে তিনি এ কথাও জানিয়েছেন, এখন হিন্দি সিনেমার জগৎ অনেক পেশাদার। কমবয়সি প্রযোজকরা বিনিময়ে বিশ্বাসী নন। খবর আনন্দবাজার।

বলিউডের ‘কাস্টিং কাউচ’ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শমা সিকন্দর। বললেন বলিউডে একটা সময়ে কাজের বদলে শরীর চাওয়াই ছিল ধারা। তাতে সকলে গা না ভাসালেও ক্ষমতার শীর্ষে থাকার সুযোগ নিতেন অনেকেই। শমা নিজেও সেই ‘সুযোগ নেয়া’র শিকার হয়েছেন বলে জানালেন অভিনেত্রী।

শমা জানিয়েছেন, সরাসরি কুপ্রস্তাব দেয়া হয়নি তাকে। তবে অনেক প্রযোজক চাইতেন তার বন্ধু হতে। ব্যক্তিগত ভাবে এমন বহু বন্ধুত্বের প্রস্তাব পেয়েছেন শমা। যে বন্ধুত্ব শমার কথায় আদতে নির্ভেজাল নয়, বরং যৌন ঘনিষ্ঠতার আহ্বান!

শমা বলেছেন, কাজের জন্য অনুরোধ করতে গিয়ে প্রযোজকরা বন্ধুত্বের কথা বলেছেন। আমার প্রশ্ন ছিল, আরে একসঙ্গে কাজই যদি না করি, তা হলে বন্ধুত্ব কী করে হবে! শরীরের বদলে কাজ চাওয়ার এই গোটা ভাবনাটাই আমার নিম্নরুচির মনে হয়েছে বরাবর। আত্মবিশ্বাসের অত্যন্ত অভাব থাকলেই কেউ এই ফাঁদে পা দিতে পারে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান