বলিউড ছাড়ার দুই বছর পর প্রথম ছবি শেয়ার করলেন জায়রা

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের মেয়ের চরিত্রে ‌‘দাঙ্গাল’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন জায়রা ওয়াসিম। ক্যারিয়ারের প্রথম ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এরপর জায়রা খুব দ্রুতই লাইমলাইটে চলে আসেন। দাঙ্গালের পর আমির খানেরই প্রযোজনায় ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করে নিজের মেধার প্রমাণ দিয়েছিলেন।

অনেকেই জায়রার মধ্যে বলিউডের একজন মেধাবী অভিনেত্রীকে দেখতে শুরু করেছিলেন। কিন্তু হঠাতই বলিউড থেকে বিদায় নেন জায়রা। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি শোবিজ জগত ছেড়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিজের সব ছবি সরিয়ে দেন। বলিউড ছাড়ার দুই বছর পর প্রথমবারের মতো ছবি শেয়ার করেছেন জায়রা। গতকাল মঙ্গলবার পোস্ট করা সেই ছবিতে বোরকা পরা অবস্থায় দেখা গেছে তাকে।

জায়রাকে শেষ বার দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। এতে জায়রা সহশিল্পী হিসেবে পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারকে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান