বলিউডে বিরাট-আলিয়া নিয়ে নতুন গুঞ্জন

news-image

আনুষ্কা শর্মার কথা তো আমরা সকলেই জানি। এ বার বোধ হয় বিরাট কোহলিকে মন দিলেন আরও এক বলিউড সুন্দরী। সেই বলিউড সুন্দরী হচ্ছেন  আলিয়া ভট্ট। বলিউডে কান পাতলে এখন শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। বিরাট কোহলির রূপে-গুণে মুগ্ধ আলিয়া। নায়িকার কাছে বিরাট একজন ‘সেনসেশনাল পারফরমার’। নায়িকা আলিয়ার কথায়, বিরাটকে দেখে আমি মুগ্ধ। ওর ব্যাটিংয়ের ক্ষমতা অসাধারণ। ওকে দেখেই অনেক মেয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই পরিস্থিতি বিরাট ভালই সামলায়! আলিয়ার এই কথাতেই বলিউডে শুরু হয়েছে নতুন গুঞ্জন। বিরাটকে দেখে কি আলিয়াও অজ্ঞান হয়েছিলেন? এ প্রশ্নের উত্তর অবশ্য মুচকি হাসি দিয়ে এড়িয়ে গিয়েছেন তিনি। বিরাটের ‘গার্লফ্রেন্ড’ যে তাঁরই কলিগ তাও ভালই জানেন আলিয়া। তবুও নিজের ভাললাগার কথা খোলাখুলি শেয়ার করেছেন মহেশ-কন্যা। আলিয়ার মতে, দশ জন ‘হ্যান্ডসাম’ ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথম সারিতেই থাকবেন বিরাট। তবে আলিয়ার এই মন্তব্য নিয়ে এখনও মুখ খোলেননি বিরাট-আনুষ্কা জুটি।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ