বলিউডে অভিষেক পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার

news-image

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এ অভিনেত্রী ‘কাভি মে কাভি তুম’ নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

পাকিস্তানি এক গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, হানিয়া এখন বলিউডে তার বহুল প্রতীক্ষিত অভিষেকের জন্য প্রস্তুত।

অনেক জল্পনা-কল্পনার পর নিশ্চিত করা হয়েছে যে তিনি জনপ্রিয় পাঞ্জাবি চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সংস্করণ ‘সরদার জি ৩’-এ অভিনয় করবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, পাঞ্জাবি এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিতকে। ইতোমধ্যেই চলচ্চিত্রটির শুটিংয়ের পিছনের দৃশ্য এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় ভক্তদের বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

যদিও ‘সরদার জি ৩’-এর কাহিনি এখনও গোপন রাখা হয়েছে, তবে চলচ্চিত্রটির অফিসিয়াল রিলিজ তারিখ নিশ্চিত করা হয়েছে। দিলজিৎ দোসাঞ্জ জানিয়েছেন যে চলচ্চিত্রটি ২০২৫ সালের জুন মাসে সিনেমা হলে মুক্তি পাবে, এবং রিপোর্ট অনুযায়ী এটি ২৭ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি