বলিউডে অভিষেক নুসরাত জাহানের

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় আর রূপের আগুনে প্রায় দেড় দশক ধরে টলিউড কাঁপিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। এবার বলিউডে অভিষেক হচ্ছে এ অভিনেত্রীর। যিশু, শাশ্বত, পরমব্রত, মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যদের মতোই এবার বলিউডের খাতায় নাম লেখালেন নুসরাত।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, টিপস মিউজিকের পক্ষ থেকে কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নুসরাত। ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহা শেট্টি কোহলি।

প্রতিবেদনে আরও বলা হয়, গায়ক পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ গানে অভিনয় করছেন নুসরাত। হিন্দি গানটির সঙ্গে নারীকণ্ঠে থাকছে ‘কমলা নেত্য করে থমকিয়া থমকিয়া’র ফিউশন। নুসরাতের বিপরীতে মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেতা প্রিয়ঙ্ক শর্মাকে।

প্রসঙ্গত, ২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগীতায় বিজয়ী হন নুসরাত জাহান। তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিং-এ সুযোগ পান। এরপর তিনি জিতের বিপরীতে এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু চলচ্চিত্রে অভিনয় করে সিমেমাপ্রেমীদের মাঝে সুপরিচিত হন।

এর প্রায় দুই বছর পর মুক্তি পায় দেবের বিপরীতে এবং রাজিব বিশ্বাস পরিচালিত তার দ্বিতীয় চলচ্চিত্র খোকা ৪২০। এই চলচ্চিত্রটি অত্যধিক জনপ্রিয়তা তাকে সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায়। এরপর মুক্তি পায় অঙ্কুশ হাজরার বিপরীতে খিলাড়ি ছবিটি। তিনটি ছবিতেই এসকে মুভিজ প্রযোজনা করে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার