বর্তমান সরকার কৃষকবান্ধব

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

তিনি বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার সম্ভব সব পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি ক্ষেত্রে এবং কৃষিজাত পণ্য উৎপাদনে বাংলাদেশ এখন সারাবিশ্বে ঈর্ষণীয় অবস্থানে আছে। এই সাফল্য অর্জন হয়েছে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে।

বুধবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২১-২২ এর অভিষেক অনুষ্ঠান ও বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাকৃবির অফিসারদের দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমেই জাতির পিতার স্বপ্ন পূরণ করা সম্ভব। এই বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক কৃষিক্ষেত্রে বহু নতুন জাত ও টেকনোলজি উদ্ভাবন করেছে। নব-নির্বাচিত কমিটি এই উন্নয়নের ধারাকে বজায় রাখতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। অফিসার পরিষদের সভাপতি খাইরুল আলমের (নান্নু) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসার আমজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বাকৃবির সিন্ডিকেট সদস্য ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাকৃবি সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেন, রেজিস্ট্রর ছাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ রাকিব উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, অফিসার পরিষদের সাবেক-বর্তমান বিভিন্ন সদস্যবৃন্দ, তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, কারিগরি কর্মচারী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ এবং চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, ময়মনসিংহ জেলার বিভিন্ন নেতা কর্মীবৃন্দ এবং বিভিন্ন বিভাগের অফিসারবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার