বরিশাল মহানগর বিএনপির কমিটি নিয়ে দৌড়ঝাঁপ নেতাদের

news-image

যোগ্যদের মূল্যায়নের আশ্বাস নীতিনির্ধারকদের
রাহাত খান, বরিশাল
প্রায় ৮ বছরের পুরনো বরিশাল মহানগর বিএনপির কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হচ্ছে শিগগিরই। নতুন নেতৃত্বের অপক্ষোয় আছেন নেতাকর্মীরা। যে কোন সময় ঘোষণা হতে পারে মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটি। বিগত দিনে দলীয় কর্মকাণ্ডে নিস্ক্রিয় ও সুবিধাভোগীদের কমিটিতে জায়গা না দেয়ার পাশাপাশি দলের জন্য নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাদের হাতে দায়িত্ব তুলে দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা। আগামী দিনে দলকে সু-সংগঠিত রাখার পাশাপাশি আন্দোলন ও নির্বাচন পরিচালনায় যোগ্য নেতাদের হাতে দায়িত্ব তুলে দিতে চায় দলের নীতিনির্ধারকরা।

মহানগর বিএনপিতে নতুন কমিটি গঠনের তৎপরতা শুরু হয় বছরখানের আগে। করোনাসহ নানা প্রতিকূলতার কারণে থমকে ছিলো সেই প্রক্রিয়া। ইদানিংকালে আবার জোড়ালোভাবে শুরু হয়েছে কমিটি গঠনের তোড়জোর। কমিটির সম্ভাব্য আহ্বায়ক হিসেবে আলোচনায় আছেন মহানগর কমিটির বর্তমান সভাপতি সাবেক মেয়র ও সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার, সাবেক মেয়র আহসান হাবিব কামাল, দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল এবং বর্তমান সহসভাপতি মনিরুজ্জামান ফারুক।

অপরদিকে কমিটির সম্ভাব্য সদস্য সচিবের আলোচনায় আছেন মহানগর কমিটির বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, সহ-সভাপতি মহসিন মন্টু এবং মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম। নতুন সম্ভাব্য কমিটিতে নিবেদিতপ্রাণ-ত্যাগী নেতাদের পাশাপাশি দুঃসময়ে দলের কর্মসূচি এড়িয়ে চলা সুবিধাভোগী নেতাদের নামও আলোচিত হচ্ছে তৃণমূলে।
মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল বলেন, ক্ষমতা পেয়েও তারা দলের সাথে বেঈমানী করেননি। সাবেক ছাত্রনেতা এবং দলের জন্য যারা কস্ট করেছেন তাদের মধ্য থেকে নতুন নেতৃত্ব আসলে দল সু-সংগঠিত হবে।

বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার বলেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মিছিল, হরতাল-অবরোধে অংশগ্রহণ না করে যারা ঘরে বসে থাকেন তাদের নেতৃত্ব দেয়ার চেষ্টা বা পদক্ষেপ গ্রহণ করা হলে বরিশালে দলের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত হবে।

বর্তমান কমিটির সহসভাপতি মহসিন মন্টু বলেন, যারা দলের বিগত প্রোগ্রামগুলোতে এটেন্ড করেনি, তাদের হাতে যদি নেতৃত্ব দেয়া হয় তাহলে আরও খারাপ পরিস্থিতিতে পড়বে দল।

মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীম বলেন, আন্দোলনে যাদের ভূমিকা ছিলো, যাদের রাজনীতিতে ধারাবাহিকতা নষ্ট হয়নি কখনও, তাদেরই বিএনপি’র নেতৃত্বে আসা উচিত।

গত ১ বছরে ৩ বার বরিশাল সফর করে নেতাকর্মীদের মূল্যায়ন কেন্দ্রে জানিয়ে দেয়া হয়েছে। যে কোনো সময়ে কমিটি ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। মুঠোফোনে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কাউকে পদে বসানো বা পদ থেকে সরানো কেন্দ্রের উদ্দেশ্য নয়। যিনি বা যারা বিএনপিসহ সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ রেখে আগামী দিনের আন্দোলন ও নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবেন তাদের হাতেই দায়িত্ব তুলে দিতে চায় কেন্দ্রিয় কমিটি।

মজিবর রহমান সরোয়ারকে সভাপতি এবং কামরুল আহসান শাহিনকে সাধারণ সম্পাদক করে মহানগর বিএনপি’র ১৭১ সদস্যের ৩ বছর মেয়াদী সব শেষ কমিটি অনুমোদন হয় ২০১৩ সালের ৫ অক্টোবর। ২০১৪ সালের ২২ নভেম্বর শাহিনের মৃত্যুর পর থেকে সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন সিকদার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই কমিটির অর্ধেকের বেশী নেতা নিস্ক্রিয় অবস্থায় আছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার