বরিশালে কেজি দরে তরমুজ বিক্রি করলে কঠোর ব্যবস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশালে তরমুজ কেজি দরে বা বাড়তি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা এ বার্তা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রকিবুর রহমান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। সভায় বরিশালের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা তরমুজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন জানান, পিস হিসেবে তরমুজ কিনে ভোক্তা পর্যায়ে তা কেজি দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এ পর্যন্ত একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এরপরও ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হচ্ছে-তরমুজ পিস হিসেবে কিনে ভোক্তাদের কাছে পিস হিসেবেই বিক্রি করতে হবে, কেটে বিক্রি করা যাবেনা; আড়তদাররা মূল্যতালিকার বাইরে বাড়তি মূল্য নিতে পারবেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, পাইকারি ও খুচরা তরমুজ ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত মেনে চলার কথা জানিয়েছেন। এরপরও কেউ সিন্ডিকেট করে তরমুজ কেজি দরে বা বাড়তি মূল্যে বিক্রি করলে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার