বমির সমস্যা রোধ করতে…

Remedies-for-Vomitingলাইফস্টাইল ডেস্ক : বমি করা আমাদের অনেকেরই খুব সাধারণ স্বাস্থ্য সমস্যা। কেউ নিশ্চয়ই ইচ্ছা করে বমি করেন না। যদিও বমি করাটা ক্ষণস্থায়ী সমস্যা, অনেক সময়ই আমাদের কিছু কারণে বমি সমস্যা হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বেশি খেলে, প্রেগনেন্সির সময়, ফুড পয়জন, বেশি মাত্রায় পানি খাওয়া কিংবা ড্রিংক করা, পাকস্থলীর কোন সমস্যা এবং বিভিন্ন ধরণের ইনফেকশন ইত্যাদি কারণে আমরা বমি করে থাকি। বমি জিনিসটা মুহূর্তেই দেহের অবস্থা খুব বেশি খারাপ করে দেয়। তাই এই সমস্যায় জেনে রাখুন কিছু ঘরোয়া সমাধান।

পেঁয়াজের রস
পেঁয়াজের রস আমাদের বমি সমস্যা দূর করতে পারে।

১। এক চামচ পেঁয়াজের রসের সাথে আদা কুঁচি মিশিয়ে খেয়ে নিন। বমি সমস্যা কমে যাবে।

২। পেঁয়াজের রসের সাথে পুদিনা পাতা দিয়ে চা বানিয়ে তা ঠাণ্ডা করে খেয়ে নিন। পেঁয়াজের রস ও পুদিনা পাতার মিশ্রণ আমাদের পাকস্থলীকে ঠাণ্ডা করে এবং বমি সমস্যা কমিয়ে দেয়।

দুধ
দুধ খেলেও বমি সমস্যা রোধ করা যায় তবে শুধু দুধ খাওয়া যাবেনা।

১। একগ্লাস দুধের সাথে যেকোন ধরণের নোনতা বিস্কিট খেতে পারেন।

২। একগ্লাস দুধ গরম করে একটি পাত্রে নিয়ে নিন তাতে বাটার মাখান টোস্ট বিস্কিট দিয়ে দিন। তারপর বিস্কিট কিছুটা নরম হয়ে এলে তা ধীরে ধীরে খেয়ে নিন।

দারুচিনি
বমি সমস্যা রোধ করার জন্য দারুচিনি খুব কাজে লাগে। কিন্তু প্রেগনেন্ট মহিলাদের জন্য দারুচিনি দিয়ে বমি বন্ধ করার এই উপায়টি ঠিক নয়।

১। এক কাপ ফুটানো গরম পানিতে হাফ চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন বা আস্ত দারুচিনি টুকরো দিয়ে কিছুক্ষণ রেখে তারপর পান করে ফেলুন।

২। চাইলে দারুচিনি ও পানির মিশ্রনে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন।

৩। বমি সমস্যা চলাকালীন সময়ে এই পানীয় টি অন্তত ২/৩ বার পান করুন।

পুদিনা পাতা
পুদিনাপাতাও বমি সমস্যা রোধ করে থাকে।

১। গরমপানি ফুটিয়ে তাতে কয়েকটি পুদিনা পাতা দিয়ে দিন। তারপর ১ ঘণ্টার মতো রেখে দিন, ১ ঘণ্টা পার হয়ে গেলে পান করে ফেলুন।

২। বমি সমস্যা রোধ করতে আপনি শুধু পুদিনা পাতাও চিবিয়ে খেতে পারেন।

৩। লেবুর রস ও পুদিনা পাতার রস মিশিয়ে খেয়ে নিন বমি সমস্যা দূর হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার