বন্যা পরিস্থিতি মোকাবিলায় বহু সেনাসদস্য স্ট্যান্ডবাই: সেনাপ্রধান

news-image

সিলেট সংবাদদাতা : সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় বহু সেনা সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ।

রোববার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। সেনাবাহিনী, সরকারের সব অর্গান চেষ্টা করে যাচ্ছে।

দুর্গম এলাকাগুলো থেকে পানিবন্দি মানুষকে উদ্ধার করতে সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। তারা চিকিৎসা ও খাদ্য সহায়তাও দিচ্ছে পানিবন্দি মানুষকে।

সেনাপ্রধান বলেন, সিলেট ও সুনামগঞ্জে যারা কাজ করছেন তাদের আর কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, সেনাসদর থেকে আমরা কি করতে পারি, তা জানতেই এখানে এসেছি। আমরা কুমিল্লা, ময়মনসিংহ, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্ট থেকেও ফোর্স পাঠাচ্ছি, নানা সরঞ্জামাদি পাঠাচ্ছি।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় এখনও অনেক সেনাসদস্যকে স্ট্যান্ডবাই করে রাখা হয়েছে।

সেনাপ্রধান বলেন, বন্যার নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে যাবে। সেসময় জনদুর্ভোগ কমাতে সেনাবাহিনীর পরবর্তী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী।

বন্যা উপদ্রুত এলাকায় সেনা সদস্যদের সর্বোচ্চ ত্যাগের মনোভাব নিয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ বলেন, আমাদের সম্মিলিতভাবে এই দুরে্যাগ মোকাবিলা করতে হবে। সবাই সহযোগিতার মনোভাব না দেখালে আমরা পিছিয়ে যাবো।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ সেনাসদস্যদের মাধ্যমে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছে।

সেনাপ্রধান বলেন, পুরো বিষয়টি সমন্বয় করা করে ত্রাণ সহায়তা পৌছে দেওয়া হবে বানভাসী মানুষের কাছে।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে তিনি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলা পরিদর্শনেও যাবেন।

সেনাপ্রধান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল শিক্ষার্থীও সিলেটে এসে আটকা পড়েছিল। সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেছে।

সেনাবাহিনীর উদ্ধার তৎপরতার কথা তুলে ধরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ বলেন, প্রতিকূল স্রোত, ধারাবাহিক বৃষ্টি আর অন্ধকারের মধ্যেই দুর্গম এলাকা থেকে মানুষদের উদ্ধার করতে যতটুকু পারি আমরা চেষ্টা করছি। আমার ব্যক্তিগত উপস্থিতি এটাই নির্দেশ করে যে এই পরিস্থিতিকে সেনাবাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান