বন্যায় বিপর্যস্ত পাকিস্তান বিশ্বের কাছে চাইল সহায়তা

news-image

অনলাইন ডেস্ক : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো পাকিস্তান। বন্যা পরবর্তী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশ মৌসুমি এই দুর্যোগ মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু আরও বেশি তহবিল প্রয়োজন।

সালমান সুফি জানিয়েছেন, গত জুন থেকে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

‘বন্যাকবলিত মানুষকে সহায়তার জন্য পাকিস্তান সরকার তার সর্বোচ্চ দিয়ে সবকিছু করছে’ বলেন তিনি।

দেশটির উত্তর-পশ্চিমে খাইবার পশতুখাওয়া অঞ্চলে নদীগুলোর তীর উপচে শক্তিশালী বন্যার সৃষ্টি হয়েছে। এতে ওই অঞ্চলের হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

২৩ বছর বয়সী জুনায়েদ এএফপিকে বলছিলেন, ‘বছরজুড়ে কঠোর পরিশ্রম করে আমরা যে বাড়িটি তৈরি করেছিলাম সেটি এখন চোখের সামনে ডুবে যাচ্ছে।’

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সিন্ধু প্রদেশও মারাত্মক বন্যার কবলে পড়েছে। হাজার হাজার বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নিতে হয়েছে।

বিবিসির সঙ্গে কথা বলার সময় সুফি বলছিলেন, আরও অনেক বেশি আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন।

‘পাকিস্তান অর্থনৈতিক বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে। কিন্তু এখন আমরা যখন এই সমস্যা কাটিয়ে উঠছিলাম তখনই মৌসুমি বিপর্যয় আঘাত হেনেছে।

‘অনেক উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান