বন্যায় ভাসছে‌ সিডনি, ঘরহীন ৫০ হাজার মানুষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে সিডনি। শতাধিক বাড়ি ভেসে গেছে। দুর্দশাগ্রস্ত ৫০ হাজার অস্ট্রেলিয়ার মানুষ।

দুর্যোগ মোকাবিলায় নেমেছে ইমার্জেন্সি রেসপন্স টিম। পথের মধ্যে পানিতে ডুবতে বসা গাড়িতে আটকে পড়েছেন বহু মানুষ। ইমার্জেন্সি সার্ভিস ম্যানেজার অ্যাশলে সুলিভান জানিয়েছেন, পানিপ্লাবিত গাড়ি বা ডুবে যাওয়া বাড়ি থেকে দুর্গত মানুষদের উদ্ধারের কাজ করা হচ্ছে।

টানা কদিন ধরে বৃষ্টি চলছে, অতিরিক্ত বৃষ্টির জেরেই এই বন্যা-পরিস্থিতির সৃষ্টি বলে জানা গেছে। বাঁধগুলি পানিতে পূর্ণ হয়ে প্লাবিত হয়ে গেচে। বাঁধের দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ফলে ফ্লাড-ইমার্জেন্সির পরিস্থিতি তৈরি হয়েছে। বিপন্ন মানুষজনকে বিপদগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজকর্ম যথারীতি শুরু হয়ে গেছে।

বিপদ এখনও কাটেনি। যে কোনও মুহূর্তে যে কোনও জায়গায় ফ্লাশ ফ্লাড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সূত্র: জি নিউজ

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান