বন্ধুর বউয়ের সঙ্গে পরকীয়া অতঃপর…

news-image

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দাফনের ৪০ দিন পর আদালতের নির্দেশে ব্যবসায়ী সৈকত হোসেন রনির (৩১) মরদেহ কবর থেকে উত্তোলন করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

মৃত রনি উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামার গ্রামের মৃত আবুল হাসেম সরকারের ছেলে। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদা আক্তারের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুলিশ।

আদালতে দায়ের অভিযোগ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সৈকত হোসেন রনি বাঙ্গরা বাজারে রড-সিমেন্ট ও হার্ডওয়ারের ব্যবসা করতেন। তার সঙ্গে একই গ্রামের শহীদ মিয়ার ছেলে সোহেল মিয়ার (২৮) বন্ধুত্ব ছিল।

সোহেল মিয়া বিভিন্ন সময় রনির বাড়িতে আসা যাওয়া করতেন। একপর্যায়ে রনির স্ত্রী সাজিয়া আক্তারের সঙ্গে সোহেলের ঘনিষ্ঠতা ও পরে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়টি জানতে পেরে সোহেলকে তার বাড়িতে আসতে নিষেধ করেন রনি। এতে সোহেল ক্ষীপ্ত হয়ে গত ১৭ আগস্ট রাতে সাজিয়া আক্তারের (২৪) পরামর্শে রনিকে সোহেল মিয়ার বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলেও পুলিশ মামলা না নেয়ায় রনির মরদেহ কবর থেকে উত্তোলনপূর্বক ময়নাতদন্তের আদেশের জন্য গত ২৪ আগস্ট তার মা আয়শা খাতুন বাদী হয়ে সোহেল মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে কুমিল্লার ৮নং আমলী আদালতে অভিযোগ করেন।

3Comilla-death-body-recovered-(2

শুনানি শেষে গত ১৩ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব দেবনাথ রনির মরদেহ কবর থেকে উত্তোলন ও থানায় মামলা রেকর্ড করতে পুলিশকে নির্দেশ দেন।

বুধবার বিকেলে এ বিষয়ে বাঙ্গরা বাজা থানা পুলিশের ওসি মো. মনোয়ার হোসেন বলেন, আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা রেকর্ড এবং মরদেহ কবর থেকে উত্তেলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার