বন্ধুর কাছে অবহেলিত, সম্পর্ক জোড়া লাগান ৮ উপায়ে!

 

লাইফস্টাইল ডেস্ক : খুব কাছের বন্ধু, ভালবাসার মানুষ যখন অবহেলা করেন তখন সবচেয়ে বেশি দুঃখ হয়। আর তার থেকেও বেশি অসহনীয় হয়ে ওঠে পরিস্থিতি যখন বন্ধু আপনার সঙ্গে অবহেলার কারণ নিয়েও কথা বলতে চান না। আপনার সঙ্গে কি এমনটা হয়েছে? আপনি চাইছেন আবার সম্পর্ক জোড়া লাগাতে? যদি বন্ধুত্ব নষ্ট করতে না চান তাহেল এই ৮ উপায় চেষ্টা করে দেখুন।

 

image-1-700x336

* ভেবে দেখুন ঠিক কোন কথা আপনি বলেছেন বা কী করেছেন যা ওর খারাপ লেগেছে তা ভেবে দেখুন। বোঝার চেষ্টা করুন কেন খারাপ লাগতে পারে।

* যদি আপনার ফোন না তোলেন বা সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়ে থাকেন, তাহলে টেক্সট বা ইমেল করে কারণ জানতে চান। যদি আপনি কারণ না বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনি জি়জ্ঞেস করতেই পারেন।

* যদি কোনও ভাবেই আপনার সঙ্গে বন্ধু কথা বলতে না চান তাহলে কিছু দিন সময় দিন। অপেক্ষা করুন। এটা খুবই বিরক্তিকর। কিন্তু এতে হয়তো কিছু দিন পর আপনার বন্ধুই যোগাযোগ করতে চাইবেন।

* রাগ বা বিরক্তি প্রকাশ করবেন না। বন্ধুর সঙ্গে কথা বলা শুরু করতে চাইলে নম্র ভাবে টেক্সট করুন।

* অন্য কোনও বন্ধুর সাহায্য নিতে পারেন। তবে তিনি বন্ধু যেন আপনাদের দু’জনেরই খুব ভাল বন্ধু হন। যাতে দু’জনের সম্পর্ক বুঝে, দু’জনেরই দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন। সম্পর্ক জোড়া লাগাতে সাহায্য করতে পারেন।

* যদি দু’জনের সম্পর্ক আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে ক্ষমা চেয়ে নিন। নিজের ভুল না থাকলেও সরি বলুন। এতে চিঁড়ে না ভিজলেও নিজের দিক থেকে স্বচ্ছ থাকতে পারবেন।

* যদি কোনও কিছুই কাজ না দেয় তাহলে মাথা থেকে কিছু দিন এই চিন্তা বের করুন। এ মানে এই নয় যে আপনি সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন না, কিন্তু এটা নিয়ে ভাবতে থাকলে অযথা স্ট্রেস বাড়বে।

* যদি বন্ধু জেদ ধরেই বসে থাকেন, তাহলে একটু কঠোর হন। আপনার বন্ধু আপনার অনুভূতির তোয়াক্কা করেন না। আপনিও দূরত্ব বজায় রাখুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার