বন্ধুদেরই বেশি গুরুত্ব দেবে ফেসবুক

05ff95485faeb43a15eef0cfb77e23df-facebook-newsপ্রযুক্তি ডেস্ক : নিউজ ফিড ঢেলে সাজাল ফেসবুক। এখন ঘনিষ্ঠ বন্ধুদের ফেসবুক সংশ্লিষ্ট তথ্যগুলোকে বেশি করে দেখাবে নিউজফিডে। ২১ এপ্রিল ফেসবুক নিউজ ফিডে পরিবর্তন আনার কথা জানিয়েছে। ফেসবুকে কোনো বন্ধু কোনো খবরের লিংকে লাইক দিল বা শেয়ার করল সে ধরনের রেফারেল লিংকের পরিবর্তে ঘনিষ্ঠ বন্ধুদের জীবনসংশ্লিষ্ট ঘটনাগুলোই এখন নিউজ ফিডে বেশি দেখাবে। খবর এএফপির।

ফেসবুকের কর্মকর্তা ম্যাক্স ইউলেনস্টেইন ও লরেন সিজরস এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যে কনটেন্টগুলো সেগুলোই এখন দেখাবে ফেসবুক।’

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিবর্তনের ফলে এখন থেকে ঘনিষ্ঠ বন্ধুদের পোস্ট করা ছবি, ভিডিও, স্ট্যাটাস বা লিংক নিউজ ফিডে বেশি দেখাবে যাতে কোনো কিছু চোখের আড়ালে না চলে যায়। অনেকেই বন্ধুরা কীসে লাইক দেন বা কীসে মন্তব্য করেন সে পোস্টগুলো দেখতে চান না। তার পরিবর্তে সরাসরি তাদের পোস্ট করা বিষয়গুলো বেশি দেখতে পছন্দ করেন। একই উৎস বেশি বেশি পোস্ট দেখার কড়া নীতি থেকে সরে আসছে ফেসবুক। এখন ফেসবুক একই উৎস থেকে বেশি পোস্টও দেখাবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার