বন্ধই থাকছে প্লাবিত ২১ শিক্ষাপ্রতিষ্ঠান

news-image

জেলা প্রতিনিধি : প্রমত্ত পদ্মার তীরবর্তী জেলা রাজবাড়ী। জেলার নিম্নাঞ্চলে বন্যার পানিতে প্লাবিত হয়েছে অন্তত ২১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে করোনাভাইরাস অতিমারি কাটিয়ে দীর্ঘ প্রায় দেড় বছর পর স্কুল খোলার ঘোষণা এলেও পানি না নামা পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু করা সম্ভব হবে না।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী জাগো নিউজকে এ তথ্য জানান।

জেলা তথ্য বাতায়ন সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪৮২টি, মাধ্যমিক বিদ্যালয় ১৪৮টি এবং মাদরাসা রয়েছে ৭৪টি। বন্যার পানিতে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হলেও এ পর্যন্ত জেলার কোনো মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী জানান, জেলার নিম্নাঞ্চলের ২১টি প্রাথমিক বিদ্যালয় এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। এরমধ্যে গোয়ালন্দে সবচেয়ে বেশি। এসব বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পানি না নামা পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষকরা নিয়মিত স্কুলে যাবেন। পরবর্তীতে শিক্ষার সব কার্যক্রম জোরদার করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে

জেলা শিক্ষা কর্মকর্তা সামছুনাহার চৌধুরী জাগো নিউজকে জানান, গতকাল (রোববার) পর্যন্ত জেলায় কোনো মাধ্যমিক বিদ্যালয় বা মাদরাসা বন্যার পানিতে প্লাবিত বা ক্ষতিগ্রস্ত হয়নি। উপজেলা কর্মকর্তাদের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার