বড় অর্জন দিয়েই বছর শুরু পূজার

news-image

বিনোদন ডেস্ক : সালমান খান থেকে মহেশ বাবু—বছরটা যেন পূজা হেগড়ের। এ বছরই মুক্তি পাচ্ছে অভিনেত্রীর দুটি বড় বাজেটের সিনেমা। আগামী ২১ এপ্রিল ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটির টিজার মুক্তি পেল গত ২৫ জানুয়ারি। টিজারেই আলো ছড়িয়েছেন পূজা।

বর্তমানে পূজা ব্যস্ত দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে ‘এসএসএমবি ২৮’ ছবির শুটিংয়ে। ইতিমধ্যে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ৮১ কোটি রুপি দিয়ে ছবির স্বত্ব কিনে নিয়েছে।

বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রামপূজা তাঁর কলেজজীবন থেকেই ফ্যাশন শোতে অংশ নিতেন। কলেজজীবন থেকেই তাঁর মডেলিং ক্যারিয়ারের যাত্রা শুরু। ২০০৯ সালে ‘মিস ইন্ডিয়া ট্যালেন্টেড’-এর খেতাব জেতেন তিনি।

পূজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রামপরের বছর তিনি ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০১০’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এ ছাড়া তিনি সে বছরই ‘মিস ইন্ডিয়া সাউথ গ্লামার্স-২০১০’-এর মুকুট জেতেন।

পূজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রামপূজা ২০১২ সালে তামিল সিনেমা ‘মুগামুদি’র মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। এরপর ২০১৪ সালে ‘ওকা লায়লা কোসাম’ দিয়ে তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করেন।

পূজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রামএরপর হৃতিক রোশনের সঙ্গে আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ‘মাহেঞ্জোদারো’র মাধ্যমে অভিনেত্রী হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন।

পূজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রামগত বছর মুক্তি পেয়েছে পূজা হেগড়ে অভিনীত ও রহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সার্কাস’। রণবীর সিং ছাড়াও এতে শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জসসি গিল অভিনয় করেন।

পূজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রামএ ছাড়া পূজার উল্লেখযোগ্য সিনেমার মধ্য রয়েছে, মহেশ বাবুর সঙ্গে ‘মহার্ষি’, আরেক দক্ষিণী তারকা বিজয়ের সঙ্গে ‘বিস্ট’ ও বলিউডের বেশ জনপ্রিয় সিনেমা ‘হাউজফুল-৪ ’।পূজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রামপূজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রামপূজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রামপূজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রাম

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার