বজ্রপাতে দুই জনের মৃত্যু : আহত ৪

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের সুলমন মিয়া (৫৫) ও বড়াইল গ্রামের মুরসালিন মিয়া (২২) খালে মাছ ধরতে যান। সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাতে সুলমান মিয়া ঘটনাস্থলে মারা যান এবং মুরসালিন গুরুতর আহত হন।

একই সময়ে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের মনকুটা গ্রামের কৃষক বলু মিয়া (৫৫) ও তার চাচা মো. আশু মিয়া (৭০) বাড়ির দক্ষিণ পার্শ্বে জমি দেখতে গেলে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে বলু মিয়া মারা যান।

এদিকে, নাসিরনগর উপজেলার মহিষবেড় গ্রামের নাছিমা আক্তার (৩০) ও সকিনা বেগম (৩৫) বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার