বঙ্গভবনে কেন গিয়েছিলেন, জানালেন জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি বঙ্গভবনে যান। রাত ৯টার দিকে তিনি বঙ্গভবন থেকে বের হন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে কেন গিয়েছিলেন, জানতে চাইলে জি এম কাদের আমাদের সময়কে বলেন, ‘এটি সৌজন্যমূলক ডাক। তিনি আমার পরিচিত, চা খাওয়ার জন্য ডেকেছিলেন।’

এর আগে আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় দলীয় চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘নির্বাচনে যাওয়ার এখনো পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই, আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে তাহলে কী হবে?’

সভায় অংশ নেওয়া নেতাদের উদ্দেশে জি এম কাদের বলেন, ‘আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার। নানা বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছে। আমরাও সংলাপের কথা বলে আসছি।’

তার আগে গতকাল সোমবার সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি নিয়ে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেছিলেন, পিটার হাসের সঙ্গে নানা বিষয়ে ‘আনঅফিসিয়াল’ কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টিও স্বীকার করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার